গঙ্গাচড়া রংপুর প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়া উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে অনৈতিক ঘুষের টাকা দিতে অস্বীকৃতি জানানোয় এক ডিগ্রি পাস পরীক্ষার্থীকে খাসকামরায় আটকে নৃশংসভাবে মারধর ও দাঁত ভেঙে ফেলার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সাজ্জাদ হোসেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান ডিগ্রি(পাস) কোর্সের একজন পরীক্ষার্থী। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ (সোমবার)আনুমানিক সকাল ১১:৪৫ মিনিটে প্রশাসনিক কাজে সাব-রেজিস্ট্রার অফিসে যান সাজ্জাদ। সেখানে সাব-রেজিস্ট্রার রিপন চন্দ্র মন্ডল তাঁর নিকট অনৈতিকভাবে ঘুষ দাবি করেন। সাজ্জাদ ঘুষ দিতে অপারগতা প্রকাশ করলে সাব-রেজিস্ট্রার ক্ষিপ্ত হন।
অভিযোগ রয়েছে, সাব-রেজিস্ট্রারের অনুমতি ও প্রত্যক্ষ মদদে তাঁর খাসকামরায় ছাত্রলীগ সভাপতি কাজী মোঃ মোনায়েম এবং যুবদল কর্মী রানা সরকার শিক্ষার্থী সাজ্জাদকে ঘেরাও করে বেধড়ক মারধর শুরু করে। হামলায় সাজ্জাদের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ক্ষত সৃষ্টি হয় এবং তাঁর একটি দাঁত ভেঙে যায়।
ভুক্তভোগী সাজ্জাদ হোসেন জানান,সরকারি অফিসে ঘুষ চাওয়া এবং তার প্রতিবাদ করায় আমাকে খাসকামরায় নিয়ে অমানুষিক নির্যাতন করা হয়েছে। ঘটনার সময় অর্থাৎ সকাল ১১:৪৫ মিনিট থেকে দুপুর ১২:০৫ মিনিট পর্যন্ত সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সিসিটিভি (CCTV) ফুটেজ পর্যালোচনা করলেই পুরো ঘটনার সত্যতা পাওয়া যাবে।
এ ঘটনায় ভুক্তভোগী বিচার চেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক),জেলা প্রশাসক এবং স্থানীয় প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
যোগাযোগ (ভুক্তভোগী):
নাম: সাজ্জাদ হোসেন
মোবাইল: 01568218002