নড়াইলের কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন রুহুল কবির রিজভী ও দুই প্রতিমন্ত্রী

Date: 2026-11-20
news-banner


রিপোর্টারঃ---মোঃ উলফাদ শেখ

নড়াইল জেলা কালিয়া উপজেলাতে নিহত বিএনপির দুই নেতা সোহেল ও শাহিনের কবর জিয়ারত করেছেন বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী,পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার ২০ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে তারা নিহত দুই নেতাকর্মীর কবর জিয়ারত করেন।

এ সময় তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। কবর জিয়ারতকালে এক আবেগঘন ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম,কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম।

এছাড়া নড়াইল,কালিয়া, লোহাগড়া ও নড়াগাতী বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারতকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বৈরী আবহাওয়া ও প্রবল বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ নিহত দুই নেতাকর্মীর প্রতি শ্রদ্ধা জানাতে সমবেত হন। বৃষ্টিভেজা পরিবেশে শোকাহত মানুষের এই উপস্থিতি পুরো এলাকাকে এক হৃদয়বিদারক আবহে পরিণত করে।

 এদিকে কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। নিহত সোহেল ও শাহিনের স্মরণে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে শোক ও আবেগঘন পরিবেশ বিরাজ করতে দেখা যায়।

Leave Your Comments

Trending News