নিজস্ব প্রতিবেদক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইলের উপপরিদর্শক জনাব শেখ আব্বাস উদ্দীন আহমেদ এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১:০০ থেকে ১১:৪০ পর্যন্ত অভিযান পরিচালনা করে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন চরমল্লিকপুর গ্রামে অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ আলামিন সর্দার (৩৫) নামের এক মাদক কারবারীকে আটক করা হয়। অভিযানে তার হেফাজত থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আসামীর নাম ও ঠিকানা:
নাম: আলামিন সর্দার(৩৫),পিতা: সর্দার মনিরুজ্জামান গ্রাম: চরমল্লিকপুর
থানা: লোহাগড়া,জেলা: নড়াইল
উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইলের উপ-পরিদর্শক শেখ আব্বাস উদ্দিন বাদী হয়ে মোবাইল কোর্টে প্রসিকিউশন দাখিল করেন। পরবর্তীতে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন কুমার রায়।
আদালত দোষ আসামীর স্বীকারের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ৯০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৮০০ শত টাকা জরিমানা প্রদান করেন।
মাদকপাচার ও সেবনের বিরুদ্ধে জেলাজুড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এমন অভিযান অব্যাহত থাকবে।
উপপরিচালক
ডিএনসি, নড়াইল