মোঃ সাইফুল হাসান,কাশিয়ানী গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এমপি সেলিমুজ্জামান সেলিম বলেছেন মাদ্রাসা শিক্ষা শুধু ধর্মীয় শিক্ষা নয়,একটি সময় সমাজের মানুষ মনে করত মাদ্রাসা শিক্ষা মানেই কোরআন-হাদিসের শিক্ষা দেওয়া হয়, কিন্তু এই আলিয়া মাদ্রাসা গুলোতে এখন অনেক মেধাবী ছেলে মেয়েরা রয়েছেন,যারা বাংলাদেশের সরকারী কর্মকর্তা হিসেবে উচ্চ পর্যায়ে অফিসার হিসেবে রয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে "ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত" ফাজিল ও কামিল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদ্রাসা কাশিয়ানী উপজেলার "মাজড়া মহিউল উলূম ফাজিল(ডিগ্রি) মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্য এ সব কথা বলেন সেলিমুজ্জামান সেলিম এমপি।
এসময় তিনি আরো বলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যদি লক্ষ করেন অনেকাংশে শিক্ষার্থী মাদ্রাসা থেকে উঠে এসেছেন। এ সময় অত্র মাদ্রাসার তের জন এ প্লাস প্রাপ্ত “কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
মাদরাসার গভর্নিং বডির সভাপতি মুন্সী সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাইয়ুম খান এর সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম সেলিম,বিএনপি নেতা আব্দুল আল মামুন (নান্টু মুন্সি) সহ মাদরাসার শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে মাদ্রাসার প্রবেশ দ্বারে প্রধান অতিথিকে ফুল ঝুরির শুভেচ্ছায় সিক্ত করেন শিক্ষার্থীরা।অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দকে সম্মাননা স্মারক তুলে দেন সভাপতি,অধ্যক্ষ সহ শিক্ষকবৃন্দ।