বিষ্ণু দেবনাথ, স্টাফ রিপোর্টার, সিলেট
জৈন্তাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ ওরফে সুইট ফারুকের বিরুদ্ধে ইতিমধ্যে চোরাচালানির সঙ্গে জড়িত মর্মে যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন অনলাইন পত্রিকায় সংবাদ ও প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে স্থানীয় এলাকার জনমনে কৌতুহল দেখা দিয়েছে।
খুঁজ নিয়ে জানা গেছে, সুইট ফারুক দীর্ঘদিন ধরে অতি সুনামের সহীত বিএনপি দলীয় রাজনৈতিক র্কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। এছাড়াও তিনি ১৭ পরগণার একজন বিশিষ্ট মুরব্বি হিসেবে বিভিন্ন শালিস বৈঠকে অংশ নেন। সম্প্রতি উপজেলা যুবদল কমিটি গঠনের লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। তিনি উপরোক্ত কমিটিতে সভাপতি পদে নির্বাচন করার জন্য দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এই কমিটি গঠনকে কেন্দ্র করে তাকে হেয় প্রতিপন্ন ও ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি কুচক্রী মহল উঠেপড়ে লেগেছে। তার বিরুদ্ধে এনিয়ে চলছে লাগামহীন ষড়যন্ত্র।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে নানান ধরনের গুজব ও অপপ্রচার। কিন্তু থেমে নেই তার দলীয় রাজনৈতিক কার্যকলাপ ও সভা সমাবেশ। এমনটি তথ্য উঠে এসেছে অনুসন্ধানি তদন্তে। তিনি তার সততা ও সামাজিকতা রক্ষায় বীরত্বের সহীত কাজ করে এগিয়ে যাচ্ছেন। পাশাপাশি যুবদল কমিটিকে কিভাবে আরও সুশৃংখল করে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়টি মাথায় রেখে সামনে অগ্রসর হতে দেখা যাচ্ছে।
এবিষয়ে জানতে চাইলে ফারুক আহমদ ওরফে সুইট ফারুকের সহীত মুঠোফোনে যোগাযোগ করলে তিনি প্রতিবেদককে বলেন, আমি একজন জিয়ার আদর্শ সৈনিক। শহীদ জিয়াকে ভালোবেসে এই দলের সঙ্গে জড়িত আছি। কোন ধরনের অনৈতিক কর্মকান্ড বিএনপি প্রশ্রয় দেয়না, আমিও দলীয় কোন বিরুদ্ধাচরন পছন্দ করিনা। আমার বিরুদ্ধে কেউ অপপ্রচার বা গুজব ছড়ালে সেটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। আমি নিজেকে খুব ভালো করে চিনি ও জানি। তবে যারা ষড়যন্ত্র করছে আশা করি খুব শীগ্রই তারা তাদের ভুল বুঝতে পারবে এবং সেটার জন্য অনুতপ্ত হবে। আল্লাহ তাআলা তাদের সুবুদ্ধি দেখ। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি জনগণের জন্য কাজ করি, রাজনীতি করি সম্মানের জন্য এখানে টাকা কামানোর জন্য আসিনি। এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, যে কোন সংবাদ প্রকাশ করার আগে ভালোভাবে যাচাই বাচাই করার প্রয়োজন। আশা করবো তারা বিষয়টি সুনজরে নিয়ে সত্য বিষয় তুলে ধরে লেখালেখি করবেন। যাতে কোন শ্রেণী পেশার মানুষ অযথা হয়রানির শিকার না হয়। সবশেষে তিনি সকলের মঙ্গল কামনাও করেন।