সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নড়াইল জেলা শাখার মানববন্ধন ও আলোচনা সভা

Date: 2026-11-13
news-banner


নড়াইল প্রতিনিধি 

‘খুন-ধর্ষণ-নিপীড়ন ও সহিংসতামুক্ত মানবিক সমাজ চাই, দুর্নীতি-দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনীতি চাই’—এই প্রতিপাদ্য সামনে রেখে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা আয়োজন করে নড়াইল জেলা শাখা 

 বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টার  সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ড়াইল জেলা শাখা কার্যালয়ের সামনে মানববন্ধন ও পরে নিজ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 এসময় উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর নড়াইল জেলা কমিটির সভাপতি  অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মোঃ মাহাফুজুর রহমান লাবু, সহ-সভাপতি ও আশার আলো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফরোজা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক মোঃ সাজ্জাদ আলম খান সজল,দপ্তর সম্পাদক এ.এইচ ফুয়াদ জিলানী,জেলা কমিটির নির্বাহী সদস্য সাংবাদিক স্বপন কুমার দাস ও রিপন বিশ্বাসসহ সংগঠনের সকল স্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী প্রমুখ। 

এসময় নেতৃবৃন্দ বলেন,বিগত ২৪ বছর ধরে সুজন দেশে গণতন্ত্র, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি, নাগরিক অধিকার ও নির্বাচন ব্যবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আইনের শাসন, স্বাধীন বিচারব্যবস্থা, মানবাধিকার সুরক্ষা, দুর্নীতি প্রতিরোধ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিশ্চিত করা অপরিহার্য।
 আরও জানান, সচেতন, সংগঠিত ও সোচ্চার এর জনগোষ্ঠীই গনতন্ত্রের রক্ষাকবচ,-দুই যুগ পূর্তিতে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর আহবান  খুন-ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতামুক্ত মানবিক সমাজ চাই। দূর্নীতি দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাননমুখী রাজনীতি চাই।

রিপন বিশ্বাস, নড়াইল 
১২/১১/২০২৬

Leave Your Comments

Trending News