বিশেষ প্রতিবেদকঃ
মোঃ ইকবাল হোসেন সরদার: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বরিশাল জেলার প্রকৌশলীদের ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে জেলা পর্যায়ে কৃষকদল নেতার মোঃ আনোয়ার হোসেনের বিরুদ্ধে। অভিযোগ মতে জানা গেছে, প্যাকেজ নং-(CAFDRIRP/barishal/UNR/W-18A/AM/2025-26) এলজিইডি বরিশালে মেসার্স বাদল কনস্ট্রাকশন প্রোপাইটার মোঃ আবুল খান ফজল ৩৩৭/২, পূর্ব চাঁদকাটি, জেলা- ঝালকাঠিকে গত ১৮-০২ ২০২৬ ইং তারিখে একটি কাজের NOA এবং ০২-০৩-২০২৬ ইং তারিখে নির্বাহী প্রকৌশলীর অধিদপ্তর থেকে যথাসময়ে ওয়ার্ক প্রোগ্রাম দাখিল পূর্বক নির্ধারিত সময়ে কাজ শুরু সময়ের সাথে প্রোগ্রাম রেট অনুযায়ী অগ্রগতি ও নির্ধারিত সময়ে কাজ সমাপ্তকরণ অন্যথায় পিপিআর ২৫ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরবর্তীতে স্মারক নং ৪৬.০২.০৬০০.০০০.১৪.৩৬৮.২৬.৬৭০ তারিখ ০২- ০৩- ২০২৬ ইং, মেসার্স বাদল কন্সট্রাকশন কার্যাদেশ অনুযায়ী ০৯.০৩.২০২৬ ইং তারিখের মধ্যে ওয়ার্ক প্ল্যান দাখিল ও কাজ শুরু করার শর্ত ভঙ্গ করেছে।
এ প্রেক্ষিতে উপজেলা প্রকৌশলী ০২-০৪-২০২৬ ইং তারিখে স্বাক্ষরিত পত্রে পিপিআর ২০২৫ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের বরিশাল জেলার নির্বাহী প্রকৌশলীকে অনুরোধ করেছেন অনুরোধ এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী বরিশাল অঞ্চল ও প্রকল্প পরিচালক,CAFDRIRP কে দিয়েছেন।
এ পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আমির হোসেন আমুর ঠিকাদার সিন্ডিকেট প্রভাবশালী সদস্য ঝালকাঠি জেলার বাদল কনস্ট্রাকশনের প্রোপাইটার আবুল ফজল খান তৎপর হয়ে উঠেছেন। তিনি বরিশাল জেলার কৃষক দল নেতা মোঃ আনোয়ার হোসেনের মাধ্যমে বরিশালের সংশ্লিষ্ট প্রকৌশলীদের ভয়-ভীতি প্রদর্শন করছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগে আরো জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দীর্ঘ সতেরো বছর আবুল ফজল খান, আমির হোসেন আমুর ছত্রছায়ায় ঝালকাঠি জেলার এলজিইডি অফিস নিয়ন্ত্রণ করতেন,এরই ধারাবাহিকতায় বর্তমানেও ঝালকাঠি জেলায় আওয়ামী পন্থী প্রকৌশলীদের সহযোগিতায় কাজ করে যাচ্ছেন। এই সিন্ডিকেট বরিশাল জেলায় ও বিস্তৃত। তারা দক্ষিণাঞ্চলে বিভিন্ন জেলায় কার্যাদেশ পেয়ে অনভিজ্ঞ লোকদের কাছে চড়ামূল্যে কাজ বিক্রি করে দেন। যে কারণে তৃণমূল পর্যায়ে কাজের গুণগত মান নিশ্চিত করা যাচ্ছে না।
অন্যদিকে কাজ শুরু ও সমাপ্তির মেয়াদ থাকলেও এ গ্রুপটি তা পরিপালনে ব্যর্থ হচ্ছেন। যে কারণে রাষ্ট্রের অর্থ অপচয় ও জনসাধারণে চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অভিযোগ মতে, বরিশাল জেলার কৃষক দল নেতা মোঃ আনোয়ার হোসেন বর্তমান ক্ষমতাসীন দলের দলীয় পরিচয় ব্যবহার করে এলজিইডির প্রকৌশলীদের দপ্তরের ঘোরাঘুরি করে ভয় ভীতি প্রদর্শনমূলক কথাবার্তা ও আচরণ করছেন। এতে করে প্রকৌশলী ও সংশ্লিষ্টরা ভীতি ও বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন বলে এলজিইডি সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে প্রকল্প পরিচালকের দপ্তরে জানতে চাইলে তারা একটি শোকজ করবেন বলে জানিয়েছেন। অন্যদিকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।