নিয়ামতপুর হাজিনগর ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

Date: 2026-05-14
news-banner


‎ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে, সুইজারল্যান্ডের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার ১ নং হাজিনগর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।


‎বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদ চত্বরে ইএসডিও’র সহযোগিতায় এ উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।


‎সভায় বাজেট উপস্থাপন করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম।


‎উপস্থাপিত বাজেটে ইউনিয়ন পরিষদের রাজস্ব আয় ধরা হয়েছে  ২৬ লাখ ৪০ হাজার এবং উন্নয়ন খাত থেকে আয় দেখানো হয়েছে ২ কোটি ৪২ লাখ ৬৯ হাজার ৬৬৪ টাকা। এছাড়া উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩ লাখ ৮৫ হাজার ৩৬৫ টাকা।


‎এ সময় উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড সদস্য ও বিএনপি সভাপতি ফিরোজ মাহমুদসহ গ্রাম পুলিশের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, যুবসমাজ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইএসডিও’র কর্মীবৃন্দ।

Leave Your Comments

Trending News