রিপোর্টঃ সাহাবুল আলম সাগর,লোহাগড়া প্রতিনিধি
নড়াইল জেলার লোহাগড়ার কৃতি সন্তান,ছাত্রদলের নিবেদিতপ্রাণ এবং জুলাই-আগস্ট আন্দোলনের সম্মুখ সারির সাহসী যোদ্ধা চৌধুরী মেহেদী হাসান আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক মনোনীত হয়েছেন।
তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়,বরং লোহাগড়া তথা নড়াইলবাসীর জন্যও অত্যন্ত গৌরবের।দীর্ঘদিনের ত্যাগ,সংগ্রাম,সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি নিষ্ঠার স্বীকৃতি হিসেবে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।
তাঁর নেতৃত্বে আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি ছাত্রদল আরও সুসংগঠিত,শক্তিশালী ও গতিশীল হবে এই প্রত্যাশা রইলো।
অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন নড়াইল জেলার জনগন 'চৌধুরী মেহেদী হাসান'র জন্য।