কাশিয়ানীতে ৭০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ীকে আটক

Date: 2026-04-02
news-banner

রিপোর্টারঃ সাইফুল হাসান কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ৭০ বোতল ফেন্সিডিল সহ মোঃ ফারুক হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে খুলনা র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প।

বুধবার (১ এপ্রিল) ১১টায় উপজেলার মধুমতি সেতু টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামির হতে মোট ৭০ বোতল ফেন্সিডিল সাদৃশ্য (WINCEREX ) উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।

 উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়।মোঃ ফারুক হোসেন যশোর জেলার শার্শা উপজেলার পুটখালী গ্রামের বাসিন্দা।

খুলনা র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামিকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave Your Comments

Trending News