নড়াইলের লোহাগড়া শহরের কুন্দশী এলাকায় একটি মন্দিরের পূজার উপকরণ চুরি

Date: 2026-08-27
news-banner


রিপোর্টার-জাহিদুল আলম ( ঝুনু ),
লোহাগড়া প্রতিনিধি : 

নড়াইলের লোহাগড়া শহরের কুন্দশী এলাকায় একটি মন্দিরের পূজার উপকরণ চুরি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

জানা গেছে, লোহাগড়া শহরের কুন্দশী এলাকার লোহাগড়া-ইতনা আঞ্চলিক সড়কের দক্ষিণ পাশে শ্রী শ্রী দয়াময়ী মন্দির অবস্হিত। ওই এলাকার মৃত পঞ্চানন রায়ের ছেলে সমীর রায়ের ব্যক্তিগত তত্ত্বাবধানে মন্দিরটি পরিচালিত হয়ে আসছে।

 মন্দিরে পূজা-অর্চনার কাজে ব্যবহৃত পূজার উপকরণ যেমন কুশ, ঘট, ঘন্টা, কাশী, থালা বাসনসহ বিভিন্ন মালামাল মন্দিরের মালিক সমীর রায়ের বাড়ির তিনতলায় বাক্সে সংরক্ষিত ছিল। গেল সপ্তাহে মন্দিরে শ্রী শ্রী মনসা পূজা শেষে উপকরণগুলো পাশ্ববর্তী মহিষাপাড়ার জনৈক লোটাসসহ তার দু'জন সহযোগীর সহায়তায় ফের মন্দিরের মালিকের তিনতলায় বাক্সে পুজার সকল মুল্যবান সামগ্রী  রাখা হয়। গত রবিবার 

(২৩ আগষ্ট) দিবাগত গভীর রাতে কে বা কারা মন্দির মালিকের তিনতলার রুম থেকে বাক্সের তালা ভেঙে কৌশলে পূজার সব উপকরণ চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা। 

এ ঘটনায় কালিদাস রায় বাদী হয়ে সোমবার লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান, পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করে জড়িতদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Leave Your Comments

Trending News