রিপোর্টারঃ নিজস্ব প্রতিনিধি
নড়াইল জেলা লোহাগড়া উপজেলার ০৮নং দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ বোরহান উদ্দিন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দিঘলিয়াবাসী সহ বিশ্বের ধর্মপ্রান মুসলিমদের।
চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ বোরহান উদ্দিন বলেন-ঈদ হল ইসলামের একটি বিশেষ উৎসব,সারা বিশ্বের মুসলমানরা বিভিন্নভাবে উদযাপন করেন।ঈদ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব।বছরে দুইটি ঈদ,একটি হচ্ছে ঈদুল ফিতর,আরেকটি হচ্ছে ঈদুল আজহা।
ঈদুল ফিতর হচ্ছে রোজা পালন শেষ করার পরের দিন মুসলমানদের জন্য আনন্দ ও উদযাপনের সময়। আর ঈদুল আজহা কোরবানির উৎসব।যা হজের সাথে সম্পর্কিত।মুসলমানরা এই দিনে পশু কোরবানি দিয়ে আল্লাহর প্রতি তাঁদের আনুগত্য প্রকাশ করে।
এই দুইটি দিন শুধু মাত্র উৎসবই নয়,বরং এটি ভ্রাতৃত্ব, বন্ধুত্ব,এবং সামাজিক সম্প্রীতির বার্তা ও বহন করে।
ঈদের শুভেচ্ছা বিনিময় একটি গুরুত্বপূর্ণ প্রথা।ঈদ উৎসবের মাধ্যমে আমরা সবাই মিলিত হই, এবং নতুন করে একটি বন্ধনের সূচনা সূচনা তৈরি করি। যা সমাজে সাম্যের বার্তা ছড়িয়ে দেয়।আর এই সামাজিক সাম্যের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য আজ আমরা এখানে ইউনিক ও সেরা কিছু ঈদের শুভেচ্ছা বার্তা।
ঈদ একটি নতুন শুরু,সুখ ও আনন্দের নতুন অধ্যায়। আল্লাহর রহমত সবসময় আপনার উপর বর্ষিত হোক-ঈদ মোবারক, প্রতিটিঘরে ঘরে ভয়ে আনুক আনাবিল আনন্দ,সুখ,শান্তি,এটাই কামনা করেন।
ঈদ মোবারক! দেশ ও বিদেশের সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বোনদের জানাই ঈদের শুভেচ্ছা।
ঈদে সবাইকে একটি নতুন সূর্যের মতো আনন্দময় দিন উপহার দিক। ঈদ মোবারক সবাইকে।
সবাইকে জানাই অগ্রীম ঈদুল ফিতরের প্রানঢালা শুভেচ্ছা! ঈদ মোবারক!
ঈদ মোবারক আজকের এই দিনে চাওয়া হে প্রভু,হে আল্লাহ হে পৃথিবীর মালিক,আজ ঈদের দিনের উসিলায় আমাদের সবাইকে মাফ করে দাও।
ঈদ প্রতিটা ঘরে ঘরে বয়ে আনুক অনাবিল আনন্দ ,সুখ,শান্তি এইটাই কামনা করি।সেইসাথে ঈদের নামাজ পড়ে মনের ভেদাভেদ ভুলে যেয়ে নতুন করে সকলের সাথে কাধেকাধ মিলে এক সাথে মিলেমিশে থাকতে হবে।
সকলে সুস্থ থাকবেন,ভালো থাকবেন এটাই আমার প্রত্যাশা।
★ঈদ মোবারক★ঈদ মোবারক★ঈদ মোবারক★
------------------------------------------------
দুরান্ত টিভির পরিবারের পক্ষ হতে সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।