রিপোর্টঃ পিরোজপুর জেলা প্রতিনিধি
পিরোজপুর জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার যৌথ উদ্যোগে পৌরসভার প্রবীণ পার্ক সংলগ্ন পুকুর ও আশপাশের এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। বুধবার সকাল ৯ টা থেকে এ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে দিনব্যাপী কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানকালে পুকুরের আগাছা অপসারণ, ড্রেনের জলাবদ্ধতা নিরসন এবং এডিস মশার বংশবিস্তার রোধে লার্ভিসাইড ও এডাল্টিসাইড স্প্রে করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানী, এছাড়াও আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন। পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম সহ বিএনপি'র নেতৃবৃন্দ।
এসময় জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীগণ।
এ সময় জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধ পিরোজপুর জেলার বিভিন্ন ইউনিয়নে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় পিরোজপুর পৌরসভার নয়টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে প্রতিদিনই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম করা হচ্ছে।ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন, পিরোজপুরের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।