টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আরজেএফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা

Date: 2026-10-17
news-banner


টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক আবু সাঈদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) টাঙ্গাইল জেলা কমিটি।

বুধবার (১৪ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁর কক্ষে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন আরজেএফ টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি লুৎফর রহমান টুটুল, সাধারণ সম্পাদক কামরুল আমিন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন পিন্টু, সাংগঠনিক সম্পাদক খায়রুল খন্দকার, সহ-সাংগঠনিক সম্পাদক এস এম রুহুল আমিন, প্রচার সম্পাদক হাবিবুল্লা বাহার, সহ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন নয়ন, সাইফুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য জেলা ও উপজেলার নেতৃবৃন্দ ও সদস্যরা।

এছাড়াও  সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন রকি উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে নবাগত জেলা প্রশাসক আবু সাঈদের দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করেন আরজেএফ নেতারা। তাঁরা টাঙ্গাইলের উন্নয়ন, জনস্বার্থ সংরক্ষণ এবং জেলার সার্বিক অগ্রযাত্রায় তাঁর সফল ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

সেই সাথে জেলা প্রশাসক আবু সাঈদ আর জে এফ এর জেলা কমিটির সকল সদস্য ও  প্রতিষ্ঠাতা  পরিচালক জহিরুল  ইসলাম কেউ ধন্যবাদ জানান।

Leave Your Comments

Trending News