পলাশে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

Date: 2026-03-08
news-banner

রিপোর্টারঃ পলাশ নরসিংদী প্রতিনিধি

 
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নরসিংদীর পলাশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রবিবার (৮ মার্চ) সকালে পলাশ উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন,সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।নারীর শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে দেশ আরও দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবে।নারী-পুরুষ সমতার ভিত্তিতে একটি উন্নত সমাজ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কবিতা ইসলামের সঞ্চালনায় এবং সহকারী কমিশনার(ভূমি)রাকীন মাশরুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুম ভুঁইয়া ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারিজা নূর।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক,নারী উদ্যোক্তা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave Your Comments

Trending News