নওগাঁয় ৪ খুনের প্রতিবাদে পঞ্চগড়ের তরুণের একক মানববন্ধন

Date: 2026-04-27
news-banner

নওগাঁয় জমি সংক্রান্ত বিরোধে চারজন নিহতের ঘটনায় এবং সামাজিক অবক্ষয় রোধে ব্যতিক্রমী এক প্রতিবাদ জানিয়েছেন পঞ্চগড়ের তরুণ সাইফুল ইসলাম শান্তি।

সোমবার (২৭ এপ্রিল) শহরের মুক্তির মোড় শহীদ মিনারে তিনি ঘণ্টাব্যাপী একক মানববন্ধন ও সচেতনতামূলক ক্যাম্পেইন পালন করেন।

পঞ্চগড় থেকে আসা এই তরুণ কোনো সংগঠনের ব্যানারে নয়, বরং একজন উদ্বিগ্ন নাগরিক হিসেবে এই কর্মসূচি পালন করেন শান্তি। এসময় তিনি বলেন, সামান্য জমির জন্য আপনজনের রক্ত ঝরানো চরম নৈতিক অবক্ষয়ের লক্ষণ। আইন নিজের হাতে তুলে না নিয়ে ভূমি অফিস ও আদালতের মাধ্যম বিরোধ নিষ্পত্তির আহ্বান জানান তিনি।

মানববন্ধন শেষে তিনি শহরের বিভিন্ন সড়কে পদযাত্রা করে সচেতনতা বৃদ্ধি করেন। অপরাধীদের দ্রুত শাস্তি ও সামাজিক সচেতনতা তৈরির এই সাহসী উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

Leave Your Comments

Trending News