রিপোর্টারঃ কুড়িগ্রাম প্রতিনিধি
লালমনিরহাটের সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে অনন্তপুর বিওপি (১৫ বিজিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল সংখ্যক ছোট বোতলে সংরক্ষিত মাদক জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়,চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা জোরদারে নিয়মিত টহলের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তীতে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
স্থানীয়দের মতে,সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির এমন কঠোর অবস্থান ইতিবাচক প্রভাব ফেলবে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে,মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবির এ তৎপরতা সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও আশাবাদ সৃষ্টি করেছে।