রিপোর্টারঃ মোঃ সাইফুল হাসান,গোপালগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন এস এম মাহতাব উদ্দিন। সম্প্রতি সংগঠনটির জেলা কমিটি গঠন করা হলে সর্বসম্মতিক্রমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
এস এম মাহতাব উদ্দিন দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।তার অভিজ্ঞতা ও নেতৃত্বে সংগঠনটি জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নবনির্বাচিত সভাপতি এস এম মাহতাব উদ্দিন বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন,শিক্ষা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের পেশাগত স্বার্থ রক্ষায় তিনি আন্তরিকভাবে কাজ করবেন।
সভাপতি নির্বাচিত হওয়ায় গোপালগঞ্জ জেলার শিক্ষা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সহকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার সফলতা কামনা করেছেন।