সোনারগাঁয়ে আরজেএফ’র অভিষেক,গুণীজন সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Date: 2026-02-27
news-banner
রিপোর্টারঃ সোনারগাঁ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সোনারগাঁ উপজেলা রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর নবনির্বাচিত কমিটির উদ্যোগে অভিষেক,গুণীজন সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ২টা ৩০ মিনিটে এ আয়োজন সম্পন্ন হয়।অনুষ্ঠানটি সোনারগাঁ শপিংমলের কলাপাতা রেস্টুরেন্টে আয়োজিত হয়।এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ওবাইদুল কাদের নদভী কাসেমী, প্রতিষ্ঠাতা পরিচালক,মাদরাসাতুশ শরফ আল-ইসলামিয়া ও এর অঙ্গপ্রতিষ্ঠানসমূহ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আরজেএফ-এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ আতাউর রহমান (মোগরাপাড়া)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নুরুল ইসলাম,ভারপ্রাপ্ত চেয়ারম্যান,মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ এবং হাজী মোঃ আব্দুল্লাহ্ আল-মামুন,ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদ।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মহিউদ্দিন খান,ইমাম ও খতীব,চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদ।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা,রাজনৈতিক,সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ফাহাদুল ইসলাম,সভাপতি,আরজেএফ সোনারগাঁ শাখা এবং সঞ্চালনায় ছিলেন উজ্জ্বল হোসেন মাসুম, সাধারণ সম্পাদক,আরজেএফ সোনারগাঁ শাখা।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্ত হয়।

Leave Your Comments

Trending News