আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতের রায়ে এক মাদকসেবীর তিন মাসের বিনাশ্রম কারাদন্ড

Date: 2026-02-26
news-banner
রিপোর্টারঃ পঞ্চগড় জেলা প্রতিনিধি 


আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতের রায়ে এক মাদকসেবীর তিন মাসের বিনাশ্রম কারাদন্ড হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ২ ঘটিকার সময় আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া  ইউনিয়নের আলোয়াখোয়া গ্রামে  মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করা হয়।

এ সময় আলোয়াখোয়া গ্রামের গোপাল চন্দ্র বর্মনের  পুত্র মাদকসেবী (গাজাখোর) বিমল চন্দ্র বর্মন ওরফে ধনেশ (২৪) কে হাতে নাতে আটক করেন ভ্রাম্যমান টিম।আটকের পর তাৎক্ষনিকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ধারা ৯(১)(গ) লঙ্ঘনের অপরাধে ধারা ৩৬(১) সারণির ২১ অনুযায়ী ১০০ টাকা অর্থদন্ড ও তিন মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী।

ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান, এসআই মো: আরশাদুল হক ও এস আই আলাউদ্দীন আটোয়ারী থানার পুলিশ সদস্যের চৌকশ টিম।

এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, মাদক বিষয়ে কোন ছাড় নাই। মাদক নির্মুল করতে প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ বর্তমান সরকারের আমলে মাদকদ্রব্য প্রশাসন কঠোর হস্তে পরিচালনা করছেন

Leave Your Comments

Trending News