নড়াইলে চুরি হওয়া মোটরসাইকেল সহ দুই যুবক গ্রেফতার

Date: 2026-02-22
news-banner
রিপোর্টারঃ নিজস্ব প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা চৌরাস্তা এলাকা থেকে জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে সনাক্ত করা একটি চুরি হওয়া মোটরসাইকেল সহ দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা।তাদেরকে লোহাগড়া থানা পুলিশের কাছে সোপর্দ করে।

মোটরসাইকেলের মালিক আজিম জানান,শনিবার (২১ ফেব্রুয়ারি)সন্ধ্যায় খুলনা থেকে তার R-15 মডেলের মোটরসাইকেলটি চুরি হয়।মোটরসাইকেলে জিপিএস ডিভাইস সংযুক্ত থাকায় তিনি ট্র্যাকিংয়ের মাধ্যমে দেখতে পান,সেটি নড়াইল শহর হয়ে লক্ষ্মীপাশা সড়কের দিকে যাচ্ছে।

বিষয়টি তিনি লক্ষ্মীপাশায় অবস্থানরত এক বন্ধুকে জানালে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে লক্ষ্মীপাশা চৌরাস্তায় মোটরসাইকেলটির গতিরোধ করা হয়।এ সময় দুই যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেওয়া হয়।পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করেন এবং আটককৃত দুই যুবককে হেফাজতে নেয়।

আহত অবস্থায় তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।পরে আটক ব্যক্তিদের পরিচয় জানা যায়।তারা হলেন-নড়াইল সদর থানার চাঁদপুর গ্রামের রাজমিস্ত্রি কুদ্দুস মোল্লার ছেলে হুসাইন মোল্লা(২০)এবং খুলনা জেলার আড়ংঘাটা থানার আড়ংঘাটা গ্রামের মিন্টু মিয়ার ছেলে নাহিদ মিয়া(১৯)।

পুলিশ জানায়,তাদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অভিযোগ রয়েছে।মোটরসাইকেলের মালিক আজিম যশোর জেলার অভয়নগর থানার শিমুলিয়া কামকুল গ্রামের সেলিম মিনার ছেলে।তিনি খুলনায় লেখাপড়া করেন।এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।

Leave Your Comments

Trending News