দেউলা ইউনিয়নে মানত পূরণে ২,৫০০ মানুষের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল

Date: 2026-02-14
news-banner

ডেস্ক রিপোর্ট--

ভোলা–২ (বোরহানউদ্দিন–দৌলতখান) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের বিজয় উপলক্ষে দেউলা ইউনিয়নে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।

বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিয়াজুল ইসলাম রিয়াজ বেপারী পূর্বঘোষণা অনুযায়ী নিজ বাড়িতে দুটি গরু কোরবানি করে প্রায় ২,৫০০ মানুষের মাঝে খাবার বিতরণ করেন।

দুপুর থেকে শুরু হওয়া এ আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ,শান্তি-শৃঙ্খলা এবং এলাকার উন্নয়ন কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

উপস্থিত অনেকে এ উদ্যোগকে সামাজিক সম্প্রীতি ও আনন্দ ভাগাভাগির একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

Leave Your Comments

Trending News