মোঃ বাবু চৌধুরী -নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় আঁশফল (কাঠলিচু)পাড়ার সময় গাছ থেকে পড়ে গিয়ে আশিশ মন্ডল(৩০)নামে এক যুবকের মৃ'ত্যু হয়েছে।
বৃহস্পতিবার(২৫ জুন)দুপুরে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আশিশ মন্ডল উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আনন্দ মন্ডলের ছেলে।তিনি পেশায় কৃষি কাজে নিয়োজিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার দুপুরের দিকে আশিশ মন্ডল তার নিজ বাড়িতে গাছের আঁশফল (কাঠলিচু) পাড়তে গাছে ওঠে।এরপর গাছের আঁশফল পাড়ার সময় ডাল ভেঙে নিচে পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়।পরে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে স্থানীয় লাহুড়িয়া বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে নড়াইল জেলা হাসপাতালে নেওয়ার পথে ঘোড়াখালী নামক এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক(তদন্ত) অজিত কুমার রায় বলেন,গাছ থেকে পড়ে যুবকের মৃত্যুর বিষয়টি তার জানা নেই।এ ঘটনায় পুলিশকে কেউ অবহিত করেনি।