মাদারীপুর শিবচরে ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেফতার

Date: 2026-06-24
news-banner

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর জেলাধীন শিবচর উপজেলায় মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি)এক চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে ২৮৫ পিস
ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন।

‎বুধবার(২৪ জুন)রাত আনু:   ১২.৩০ দিকে শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর খানকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা সংস্থার চৌকস পুলিশ (ডিবি)।

‎পুলিশ সূত্রে জানা গেছে,মাদারীপুর জেলার পুলিশ সুপার মো: হাবিবুর রহমান এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার সদস্যরা মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসাবে এ অভিযান  পরিচালনা করেন।অভিযানের সময় শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বাহাদুরপুর খান কান্দি এলাকায় মো: সেলিম শেখের বসত ঘরের সামনের উঠান থেকে তিনজনকে আটক করেন জেলা গোয়েন্দা সংস্থার টিম।

‎গ্রেপ্তারকৃতরা হলেন, মো: সেলিম শেখ (৪২),আব্দুস সালাম মুন্সি(৩৮) ও মো: জামাল মাতুব্বর (৪০)।

এ সময় তাদের দখল থেকে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮৫ হাজার ৫০০ টাকা।

‎পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

‎এ বিষয়ে জেলা পুলিশ জানায়,মাদক,কিশোর গ্যাং, সন্ত্রাস,চাঁদাবাজি ও  অন্যান্য অপরাধ দমনে মাদারীপুর জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে এবং আমরা  নিয়মিত এ অভিযান পরিচালনা করে আসছি।জেলা পুলিশ বলেন যেখানে মাদক যেখানে কিশোর গ্যাং সেখানেই আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave Your Comments

Trending News