রিপোর্টারঃ মোঃ এনামুল হক
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানায় কর্মরত এএস আই জামাল শেখ। খুব অল্প সময়ে কালিগঞ্জ থানায় যোগদান করেই তিনি বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করতে সক্ষম হয়েছেন।
সবার সাথে মিশুক,অত্যন্ত সুকৌশলী,চৌকস এই পুলিশ অফিসার মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে,জনগনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ইতিমধ্যে সক্ষম হয়েছেন।এবং প্রশাসনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হবেন এটাই প্রত্যাশা।
৫ই আগস্ট এর পর থেকে প্রশাসনের কোন তাড়া না থাকায় কালিগঞ্জ উপজেলার মাদক ব্যবসায়ীরা ওপেন মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল,কিন্তু এ এস আই জামাল শেখ কালিগঞ্জ থানা যোগদানের পর একের পর এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করে শুধু মাদক ব্যবসায়ীদের আতঙ্ক সৃষ্টি করিনি সচেতন এবং ভুক্তভোগী অভিভাবক মহলে কুড়িয়েছেন প্রশংসা।
আগামী দিনগুলোতেও ভয়ঙ্কর এই মাদক ব্যবসা বন্ধ করতে এএসআই জামাল শেখ রুদ্র রূপ ধারণ করে মাদক নির্মূল করতে সফল হবেন,সচেতন মহলের এমনটাই প্রত্যাশা।
দুরান্ত টিভি২৪ (আইপি টেলিভিশন) পরিবারের পক্ষ হতে শুভকামনা ও অভিনন্দন