উখিয়ায় ৭ প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা

Date: 2026-05-09
news-banner

রিপোর্টারঃ- উখিয়া প্রতিনিধি

 
উখিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
শনিবার (০৯ মে ২০২৬)সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উখিয়া উপজেলার মরিচ্যা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কক্সবাজারের সহকারী পরিচালক হাসান আল মারুফের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এই অভিযানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, মোহাম্মদ নুরুল আলম সহ র্ব্যাব-১৫ এর একটি চৌকস টিম।অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ৭টি প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো-আলিফ স্টোর- ২০ হাজার টাকা,সেবা ডায়াগনস্টিক সেন্টার -২০ হাজার টাকা,ওয়াকিয়া রেস্টুরেন্ট-৩ হাজার টাকা,এস,এস,এন্টারপ্রাইজ-৫ হাজার টাকা,আল বারাকা হাসপাতাল-১০ হাজার টাকা,জে,এস আর শপিং মল  ৫ হাজার টাকা,মিস্টিবনকে-১০ হাজার টাকা।

সর্বমোট ৭ টি প্রতিষ্ঠানকে এই সময়  ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়।

Leave Your Comments

Trending News