নারায়ণগঞ্জ প্রতিনিধি
রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) সোনারগাঁ উপজেলা শাখার পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিব্বুল্লাহকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
সোমবার ৪ মে সকালে সোনারগাঁ থানা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ফাহাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জল হোসেন মাসুম,ওসি মহিব্বুল্লাহর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন,সোনারগাঁয়ে অপরাধ দমন, মাদক নির্মূল এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ওসি মহিব্বুল্লাহর ভূমিকা প্রশংসনীয়।
পুলিশ ও সাংবাদিকদের সমন্বয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও তারা মন্তব্য করেন।
সম্মাননা গ্রহণকালে ওসি মহিব্বুল্লাহ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ।সোনারগাঁয়ের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পুলিশকে সহায়তা করে আসছেন।এই স্বীকৃতি তাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে।