নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় ৫০০ টাকার প্রলোভনে ১১ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আকতার খান(৫৫)নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
অভিযুক্ত আকতার খান উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামের বাসিন্দা।তিনি লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড়ে ফার্নিচারের ব্যাবসা করে।
ভুক্তভোগীর স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার(২ মে)পৌরসভার আলামুন্সির মোড় এলাকায় দুপুরের দিকে প্রতিবন্ধী শিশুটি ঘোরাঘুরি করছিল।বৃষ্টি শুরু হলে আলামুন্সির মোড়ে ফার্নিচার দোকানের মালিক আকতার খান শিশুকে তার দোকানের সামনে থেকে ডেকে দোকানে নেয়।তাকে দোকানের ভেতর নিয়ে ৫০০ টাকা দেওয়ার প্রলোভনে জোর করে ধর্ষণ করে।পরে স্থানীয়রা জানতে পারলে ঘটনা ধামাচাপা দিয়ে মেয়েটিকে বাড়িতে পাঠিয়ে দেয় এবং এই ঘটনা কাউকে বলতে নিষেধ করে।ঘটনা জানাজানির পর সাংবাদিকদের কাছে ধর্ষিতা শিশু সব ঘটনা খুলে বলে।এরপর থেকে অভিযুক্ত আকতার খান পলাতক রয়েছে।
ভুক্তভোগী ওই শিশুর পিতা ইসলাম শেখ কান্নাজড়িত কণ্ঠে বলেন,আমি দিনমজুর।গুচ্ছ গ্রামে বসবাস করি।যে আমার মেয়েকে ধর্ষণ করেছে,আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
তবে এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আকতার খানের দোকান ও বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।এরপরে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ সম্ভব হয়নি।
লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক(তদন্ত)অজিত কুমার রায় বলেন,এ ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছে।আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।