নড়াইলে খাটের নিচে বস্তাভর্তি ৩৮ কেজি গাঁজা উদ্ধার সহ একনারী আটক

Date: 2026-05-04
news-banner

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় রুচিয়া বেগম (৫৪) নামে এক নারীকে ৩৮ কেজি গাঁজাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার(৪ মে)দুপুর সাড়ে ১২টার দিকে নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা মধ্যপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার।আটক রুচিয়া বেগম পাখিমারা মধ্যপাড়া গ্রামের মৃত তরিকুল সরদারের স্ত্রী।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।এ সময় রুচিয়া বেগমের বাড়িতে তল্লাশি করে খাটের নিচে রাখা বস্তাভর্তি ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লাখ ২০ হাজার টাকা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুচিয়া বেগম জানান,একই গ্রামের মৃত লুৎফুর সরদারের ছেলে বিপুল সরদার(৩৯)এ ঘটনায় জড়িত এবং তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

এ ঘটনায় রুচিয়া বেগম ও পলাতক বিপুল সরদারের বিরুদ্ধে নড়াগাতী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

উপ-পরিচালক গোলক মজুমদার জানান,মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave Your Comments

Trending News