এই প্রথম ও একমাত্র রামদিয়াতে আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেছে অনুসন্ধানী সাংবাদিক সংগঠন কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম।

Date: 2026-05-03
news-banner

রিপোর্টারঃ-সাইফুল হাসান,গোপালগঞ্জ জেলা প্রতিনিধি


শনিবার(২ মে)বিকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া কৃষি ব্যাংক সংলগ্ন এই আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়।যেখানে স্বাধীন ও স্বাচ্ছন্দ ভাবে আগত সকল গণমাধ্যম কর্মীর জন্য সমঅধিকার বজায় থাকবে।


কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সভাপতি বায়তুল হাসান চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইবাদুল রানার সঞ্চালনায়,মুখ্য আলোচক হিসেবে  বক্তব্য রাখেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মিলটন খান,অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেঃ কর্নেল(অবঃ)গাজী বেলায়েত হোসেন,রামদিয়া তদন্ত কেন্দ্র ইনচার্জ মোঃ খাইরুল বাসার,রামদিয়া কৃষি ব্যাংক এর ম্যানেজার রিপন দাস,রামদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাস,সমাজ সেবক গাজী ফারুক হোসেন,গাজী আজিজুল, বেথুরী ইউপি সদস্য মুরাদ হোসেন বক্তব্য রাখেন। 


এ সময় কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মিলটন খান বলেন,বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন,অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে সাহসী ভূমিকা এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আমরা প্রতিশ্রুতি বন্ধ,সমাজ ও দেশের স্বার্থে নির্ভীকভাবে সংবাদ প্রকাশ করা,অসংগতির বিরুদ্ধে অবস্থান দুর্নীতি,অপরাধ এবং সুবিধা বঞ্চিতদের অধিকার রক্ষায় কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের রামদিয়া আঞ্চলিক কার্যালয় ভুমিকা পালন করবে বলে প্রতিশ্রুতি দেন।


বক্তারা রিপোর্টার্স ফোরাম এর আঞ্চলিক কার্যালয় এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে বলেন রামদিয়া সাংবাদিকদের এমন একটি অফিস আগে থেকে দরকার ছিলো।এতদিন পর হলেও রিপোর্টার‍্যস ফোরাম আজ এই এলাকার মানুষের জন্য কাজ করবে তারই একটি প্রতিফলন এই অফিস,বস্তুনিষ্ঠ সাংবাদ প্রকাশ এর মাধ্যমে এর সুফল সমাজের নির্যাতিত ও নিপীড়িত মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।


রিপোর্টার্স ফোরামের সদস্যদের মধ্য বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ সভাপতি রায়হান মুন্সী জসিম, সহ সভাপতি ফারুক আহমেদ বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুর রহমান,তথ্য বিষয়ক সম্পাদক প্রমোদ মজুমদার, সমাজ সেবা সম্পাদক রবিউল গাজী।


এছাড়াও আরো উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন,কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান,কোষাধক্ষ্য ফাহিম হাসান ঊষা,সহ প্রচার সম্পাদক রাশেদ হাসান,ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুল হাসান,সদস্য তারেক মাসুদ খসরু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave Your Comments

Trending News