স্টাফ রিপোর্টার
বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন মহান মে দিবস ২০২৬ পালন উপলক্ষে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)র উদ্যোগে শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিত্রশালা মিলনায়তনে "শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের" ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি ও অগ্রণী বার্তা'র সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আলী আশরাফ আখন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান মন্ত্রণালয়ের সদ্য সাবেক সচিব এ এইচ এম শফিকুজ্জামান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর আ.ন.ম মেশকাত উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা আব্দুল আজিজ,সুরকার ও সংগীত পরিচালক মাকসুদ জামিল মিন্টু,জাসাস জাতীয় আহবায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক আহসান উল্লাহ চৌধুরী,সাংবাদিক ও কবি রাজু আলিম,ই-ক্রয় ডট কম এর ব্যবস্থাপনা পরিচালক এ,কে,এম, মোশফেকুল আলম,বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ আলম, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন এর সভাপতি জহিরুল ইসলাম, বাংলাদেশ নিউজ এডিটর গিল্ড এর সভাপতি বাদল চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানে দেশ বরেণ্য ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে বিসিআরসি আইকনিক অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানের সংগীত পরিবেশন করেন সংগঠনের যুগ্ম সম্পাদক ও জয়যাত্রা পত্রিকার প্রধান সম্পাদক কন্ঠ শিল্পী মেহেরুন আশরাফ,বিশিষ্ট কন্ঠ শিল্পী জাকির হোসেন আখের,আলাউদ্দিন হাওলাদার,সীমা ইসলাম,কামরুজ্জামান,এস,এম,সোহেল প্রমুখ।
নৃত্য পরিবেশন করেন জাইমা ইসলাম পরী।কবিতা আবৃত্তি করেন জেসমিন বন্যা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিআরসির সাধারণ সম্পাদক ও বিজনেস ডাইজেস্ট পত্রিকার নির্বাহী সম্পাদক শাহেদ আহমেদ।