রংপুরে ১০ পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Date: 2026-04-25
news-banner

রিপোর্টারঃ মোঃ সাদ্দাম হোসেন জনি,বিশেষ প্রতিনিধি


রংপুর মেট্রোপলিটন পুলিশের(আরপিএমপি)বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ মোঃ স্বাধীন ওরফে সাদীন মিয়া (৫৫) নামের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখ রাতে হারাগাছ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

​গ্রেফতারকৃত মোঃ স্বাধীন ওরফে সাদীন মিয়া হারাগাছ থানাধীন সারাই সর্দারপাড়ার মৃত মেছের আলীর ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ এপ্রিল রাত আনুমানিক ৮টা ৫৫ মিনিটে হারাগাছ থানাধীন মায়াবাজার ঈদগাহ মাঠ সংলগ্ন তিন রাস্তার মোড়ে আরপিএমপি’র একটি দল অভিযান পরিচালনা করে।পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিক তাকে ধাওয়া করে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা।

​পুলিশ জানায়,গ্রেফতারকৃত আসামী সাধারণ মাদক ব্যবসায়ীই নন,তিনি একটি সাজাপ্রাপ্ত মামলার পলাতক আসামী। তার বিরুদ্ধে হারাগাছ থানার জিআর(সাজা) নং-৭০/২০ মামলায় ১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ডের গ্রেফতারি পরোয়ানা বিদ্যমান ছিল।

​এ ঘটনায় হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামীকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
​রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে,সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশ বদ্ধপরিকর এবং মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave Your Comments

Trending News