রিপোর্টারঃ-সাইফুল হাসান:কাশিয়ানী (গোপালগঞ্জ)প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ব্যক্তিগত কারণ দেখিয়ে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেছেন ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের দুই নেতা।
বৃহস্পতিবার(২৩ এপ্রিল) বিকালে উপজেলার পারুলিয়া ইউনিয়নের বড় পারুলিয়া গ্রামে একটি বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
পদত্যাগকারী নেতারা হলেন উপজেলার পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন দুলাল মোল্লা(৪৫)এবং একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আক্কাস আলী মোল্লা।
সংবাদ সম্মেলনে দুই নেতা বক্তব্যে বলেন-আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম তবে বর্তমানে একান্ত ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় পদত্যাগ করছি।
ভবিষ্যতে এ সংগঠনের সাথে আমাদের আর কোন সম্পর্ক বা কোন ধরনের কার্যক্রম থাকবে না। এ সময় সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।