রিপোর্টারঃ মনোয়ার ইমাম,কলকাতা ভারত প্রতিনিধি
আজ বৈকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা আদালত এর বিশিষ্ট আইনজীবী ও সরকারি প্যানেল ভুক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিকাইল মোল্লা বলেন যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জির সমর্থনে এবার মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সামিম আহমেদ।
এই তরুণ তুর্কি প্রজন্মের নেতা সামিম আহমেদ কে জয়ী করার লক্ষ্যে নিয়ে এগিয়ে চলেছে উস্তি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অ্যাডভোকেট মিকাইল মোল্লা।
তিনি বলেন এলাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং গনবিকাশ এবং মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী কর্মকাণ্ডকে বাস্তবায়ন করতে সামিম আহমেদ কে দরকার আছে।
তিনি বলেন যে মগরাহাট পশ্চিম থেকে সামিম আহমেদ প্রায় লক্ষাধিক ভোটে জয়ী হবেন।সেটা শুধু মাত্র সময়ের অপেক্ষা।আগামী ২৯ শে এপ্রিল ভোট এবং ফল প্রকাশ হবে আগামী ৪ ই মে।