নিজস্ব প্রতিবেদক
নড়াইল জেলা লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি গ্রামের গোপাল দত্তের বাড়িতে চাঞ্চল্যকর গরু চুরি ঘটনার মূলহোতা ও একাধিক চুরির ঘটনার মাস্টারমাইন্ড রবিউল ইসলাম (৫০) পুলিশের হাতে গ্রেফতার হয়।পরিচয় মোঃ রবিউল ইসলাম উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের মো. ইউসুফ শরীফের ছেলে।
জানা গেছে,শনিবার ১৮ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭ টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিক্তিতে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমানের দিক-নির্দেশনায় নড়াইল ডিবির একটি টিম এবং লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক এবং উক্ত গরু চুরির মামলা তদন্তকারী কর্মকর্তা এস. আই তারেক হোসেন এর যৌথ অভিযানে নড়াইল সদর থানাধীন সীমাখালী গ্রামস্থ শেখ রাসেল সেতুর পূর্ব পাশে পাঁকা রাস্তার উপর হতে উক্ত গরু চুরি মামলার মূল হোতা রবিউল শরীফ (৫০)কে গ্রেফতার করেন।
গরু চুরি মামলা রুজু হওয়ার পর থেকে গ্রেফতারকৃত আসামি রবিউল শরীফ কৌশলে নড়াইলের বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলো।
উক্ত চুরির ঘটনায় এর আগে রফিকুল ইসলাম (৩৭) এবং মামুন শেখ (২৬)নামে দুইজনকে লোহাগড়া পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন।
উল্লেখ্য,গত শনিবার (১৪ মার্চ) রাত ১১টার দিকে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি গ্রামের মৃত গুরুদাস দত্তের ছেলে গোপাল দত্তর বাড়ির গোয়ালঘর থেকে গরু চুরির ঘটনা ঘটে।