নড়াইলের সাবেক এমপি শেখ হাফিজুর রহমান গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছে

Date: 2026-04-17
news-banner

ডেস্ক রিপোর্টঃ

নড়াইল-০২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় ভর্তি করা হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

শেখ হাফিজুর রহমান নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামে ১৯৫২ সালের ৩১ মার্চ জন্মগ্রহণ করেন।

পরবর্তীতে তিনি লক্ষ্মীপাশা এলাকায় জায়গা কিনে বাড়ি করেন এবং দীর্ঘদিন লক্ষীপাশাতেই বসবাস করে আসছেন। তিনি লক্ষ্মীপাশা  ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।

এছাড়া তিনি নড়াইল জেলা আইনজীবী পরিষদের একাধিকবার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নড়াইল জজ কোর্টের একজন অভিজ্ঞ ও সম্মানিত আইনজীবী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করে আসছেন।

এই রাজনীতিবিদ স্থানীয় রাজনীতি ও আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে নড়াইলসহ বিভিন্ন স্থানে তার শুভাকাঙ্ক্ষীদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।তার দ্রুত সুস্থতার জন্য পরিবার,সহকর্মী ও শুভানুধ্যায়ীরা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

Leave Your Comments

Trending News