এস এম জহিরুল ইসলাম
বরিশাল জেলার মুলাদী উপজেল বিএনপির সাবেক সভাপতি ও বরিশাল উত্তর জেলা বিএনপির ১ নং সদস্য আঃ ছত্তার খানের আয়োজনে শুভ বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দিনভর নানা কর্মসূচির মধ্যে দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিকালে পুরুষের জন্য হাঁড়ি ভাংগা ও মহিলসদের জন্য বালিশ খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৈশাখী প্রীতিভোজে মুলাদী উপজেলা বিএনপি, ৭ টি ইউনিয়ন বিএনপির, মুলাদী পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকালে মুলাদী উপজেলা মহিলাদলের আয়োজনে বিভিন্ন ক্রীড়া ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে অনুষ্ঠানের আয়োজক আঃ ছত্তার খান বলেন প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা সবাই মিলে শুভ বাংলা নববর্ষে আনন্দে মিলিত হই।আমরা চাই বৈষম্যমুক্ত একটি উন্নত সমাজ ব্যবস্থা।যেখানে থাকবেনা হিংসা,বিদ্বেশ আর অসম আচরণ।তিনি আরও বলেন,শুধু আজ নয় বিগত দিনের মত আমরা আগামী দিনেও ঐক্যবদ্ধ থেকে আলোকিত সমাজ গড়তে চাই।