নতুন উদ্দীপনায় "কচি কণ্ঠের আসর" এর পহেলা বৈশাখ পালন।

Date: 2026-04-13
news-banner

রিপোর্টারঃ সাইফুল হাসান,কাশিয়ানী,গোপালগঞ্জ প্রতিনিধিঃ

বাঙালি জাতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দকে ঘিরে শিশু-কিশোরদের সংগঠন 'কচি কণ্ঠের আসর' আয়োজন করেছে এক বিশেষ অনুষ্ঠান।

রবিবার (১২ এপ্রিল) রাজধানীর সলিমুল্লাহ রোডে কচি কণ্ঠের আসরের অফিসে নববর্ষের আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় এ আয়োজন।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী কমিটির সদস্যরা ও কর্মকর্তাগণ।পাশাপাশি আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে যোগ দিয়ে শিশুদের উৎসাহিত করেন।

আয়োজকরা আশা করছেন, এ আয়োজনের মাধ্যমে শিশুদের মধ্যে দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা আরও বৃদ্ধি পাবে এবং পহেলা বৈশাখের চেতনা ছড়িয়ে পড়বে নতুন প্রজন্মের মাঝে।

সকলের অংশগ্রহণে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান।

Leave Your Comments

Trending News