‎নিয়ামতপুরে পুনঃ খাল খনন কাজের উদ্বোধন ‎

Date: 2026-04-13
news-banner


‎নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:


‎নওগাঁর নিয়ামতপুর উপজেলার  চন্দননগর ইউনিয়নে পুনঃ খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।


‎সোমবার (১৩ এপ্রিল) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপি কর্মসূচির আওতায় এই খাল খনন কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রকল্পটির মাধ্যমে বিষ্ণুপুর রেজাউলের জমি  থেকে সন্তোষপুর ছাতড়া ব্রিজ খাল পুনঃখনন করা হবে।


‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান । তিনি আনুষ্ঠানিকভাবে খাল খনন কাজের উদ্বোধন করেন।


‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শেদা খাতুন, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম,নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান,উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জনি আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


‎আয়োজকরা জানান, পুনঃ খাল খননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।

Leave Your Comments

Trending News