গোপালগঞ্জে পুলিশের অভিযানে ১০২০৫ ইয়াবা ২ কেজি গাজা ও ৪ লাখ ২৬ হাজার আটশত টাকা সহ শেখ শহিদুল ইসলাম আকাশ নামের এক মাদক ব্যবসায়ী আটক

Date: 2026-04-12
news-banner

রিপোর্টারঃ সাইফুল হাসান,গোপালগঞ্জ প্রতিনিধি


রবিবার (১২ এপ্রিল ২০২৬) ভোররাতে উপজেলার পশ্চিম রাতইল গ্রামে তার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।সে ঐ গ্রামের মৃত শেখ মুহম্মদ আলীর ছেলে।


কাশিয়ানী থানা অফিসার ইনচার্জ(ওসি)মাহফুজুর রহমান ও মুকসুদপুর সার্কেল এ এসপি নাফিছুর রহমান এর নেতৃত্বে এ সময় তার কাছ থেকে ১০ হাজার ২শত ৫পিস ইয়াবা ২কেজি গাজা,মাদক ব্যবসার ৪ লক্ষ ২৬ হাজার ৮শত টাকা মাদকব্যবসা লেনদেনের তিনটি হিসাবের খাতা সহ সেবন ও বিক্রির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।মাদকের আনুমানিক মূল্য ৩৩ লক্ষ টাকা।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ(ওসি)মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনা নিশ্চত করে জানান শেখ শহিদুল ইসলাম এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave Your Comments

Trending News