সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

Date: 2026-04-07
news-banner

নিজস্ব প্রতিবেদক 

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার ভোর রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।শেখ হাসিনার অধীনে ভুয়া নির্বাচনের মাধ্যমে গঠিত ৩টি সংসদের স্পীকার ছিলেন শিরিন শারমিন। 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের পর থেকে তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি।তাঁর অনুপস্থিতিতে আরেকটি পার্লামেন্ট কার্যক্রম শুরু করেছে। 

২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথম স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন।

২০১৮ সালের রাতের ভোটে গঠিত সংসদেও স্পীকার ছিলেন।

২০২৪ সালের ৭ জানুয়ারি  আমি-ডামি  নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠনের করে শিরীন শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করে।

Leave Your Comments

Trending News