এপেক্স ক্লাব অব শরীয়তপুর এর পালাবদল অনুষ্ঠিত

Date: 2026-04-05
news-banner

রিপোর্টঃ শরীয়তপুর প্রতিনিধি।

এপেক্স ক্লাব অব শরীয়তপুর এর ২৭ তম পালা বদল অনুষ্ঠান আজ সকাল ১০ টায় চিকন্দি ফুড পার্ক শরীয়তপুর এ অনুষ্ঠিত হয়।

২০২৫ সালের ক্লাব সভাপিতি এপে: নুরুজ্জামান শিপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ এর ন্যাশনাল প্রেসিডেন্ট এপে: প্রফেসার এস কে দত্ত অনুপ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপে: এড: মাসুদুর রহমান, পাস্ট ন্যাশনাল প্রেসিডেন্ট এপে': রুহুল মইন চৌধুরী,  গেস্ট অব আনার হিসাবে উপস্থিত ছিলেন এন ওয়াই সি ডি এপে: আফসানা আক্তার শিউলি,জেলা গভর্নর ১ এপে: মিজানুর রহমান খোকন।

চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন এপে: রুহুল আমিন মুন্সি।

এপে: আবদুল্লা আল মামুন হিরো নুতন প্রেসিডেন্ট এপে: আক্তার হোসেন ও তার বোর্ড কে শফত বাক্য পাঠ করান।

পরে নব নির্বাচিত প্রেসিডেন্ট এপে: আক্তার হোসেন কম সৌভাগ্যবান ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করেন।

সব শেষে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এতে ১ম পরুস্কার বিজয়ী হন এপেক্স ক্লাব অব নারায়নগঞ্জ এর সদস্য ও জেলা গভর্নর ১ এপে: মিজানুর রহমান খোকন।

 ২য় পুরুস্কার লাভ করেন এপেক্স ক্লাব অব শরীয়ত পুর এর সদস্য এপে এল কে শিমুল এ ছাড়া আরো ৮ জন বিজয়ীকে পুরুস্কার প্রদান করা হয়।

Leave Your Comments

Trending News