নওগাঁর নিয়ামতপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমানের সাথে নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাব ও নিয়ামতপুর প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল ২০২৬) বিকাল ৪টায় থানা মিলনায়তনে আয়োজিত এ সভায় উপজেলার গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন,নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ প্রতিনিধি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক ও আলোকিত সকাল এর সংবাদদাতা জনি আহমেদ, সহ-সভাপতি আলমগীর কবির (দৈনিক মুক্ত খবর), আব্দুল মতিন (দৈনিক সংবাদ), সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন (দৈনিক গণমুক্তি), অর্থবিষয়ক সম্পাদক জামাল হোসেন (দৈনিক নয়া দিগন্ত), দপ্তর সম্পাদক শাকিল হোসেন (দৈনিক মানবজমিন), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক ইমরান ইসলাম (দৈনিক কালবেলা), আল মাহমুদ (দৈনিক সময়ের কণ্ঠ), সদস্য আব্দুল্লাহ আল মামুন (প্রতিদিনের কাগজ), এস আর সাকিল (গণকণ্ঠ)সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহাজান সাজু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সভাপতি রুহুল আমিন, যুগান্তর প্রতিনিধি সেলিমসহ দুই প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নবাগত ওসি মাহাবুবুর রহমান বলেন, “সাংবাদিকরা সমাজের আয়না। পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে সমাজের অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।” তিনি অপরাধ দমনে থানা পুলিশের পাশে থেকে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।