গাজীপুর কাশিমপুরে সাবেক কাউন্সিলর মোন্তাজ উদ্দিন মন্ডল গ্রেপ্তার

Date: 2026-04-02
news-banner

রিপোর্টারঃ মোঃ উলফাদ শেখ,স্টাফ রিপোর্টার।

গাজীপুর সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোন্তাজ উদ্দিন মন্ডলকে গ্রেপ্তার করেছে কাশিমপুর থানা পুলিশ। ১ এপ্রিল বুধবার) তাকে গ্রেপ্তার করা হয়।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)মোল্লা খালিদ হোসেন গ্রেপ্তারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মোন্তাজ উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ডসহ নানা অভিযোগ ছিল।তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং এলাকায় সুপরিচিত মুখ।

গ্রেপ্তারের পর তাকে কাশিমপুর থানায় হেফাজতে নেওয়া হয়েছে। 

উল্লেখ্য,গত ১১ নভেম্বর ২০২৫ সালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জ্যোতি সিএনজি ও ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার মামলায় তাকে আটক দেখিয়ে আজ ২ এপ্রিল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এই গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Leave Your Comments

Trending News