নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার সায়েদাবাদে চিশতিয়া সাইদিয়া দরবার শরীফের বার্ষিক ওরশ মুবারক শুক্রবার ২৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ ওরশ মাহফিলে সভাপতিত্ব করেন চিশতিয়া সাইদিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা হুজুর দেওয়ান সাইদুর রহমান চিশতি।
অনুষ্ঠানে দরবার শরীফের ভক্তবৃন্দ,দরবারের আশেকান, শুভাকাঙ্ক্ষী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।ওরশ শরীফে দেশ বরেণ্য আলেমগন ইসলাম ধর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এ বিষয়ে দরবারের অন্যতম পরিচালক এডভোকেট শাহিদা রহমান রিংকু বলেন,প্রতি বছরের ন্যায় এ বছরও চিশতিয়া সাইদিয়া দরবার শরীফে বার্ষিক ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।দেশ ও দেশের বাহির থেকে বিভিন্ন পর্যায়ের মেহমানগন এই ওরশ মাহফিলে উপস্থিত ছিলেন।ওরশ মাহফিলে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।