রিপোর্টারঃ মেহেদী হাসান লিটন,বগুড়া প্রতিনিধি
২৬শে মার্চ ২০২৬, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাতানজো হিলফুল-ফূযুল সংঘ-এর উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা,ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি জনাব প্রভাষক মোঃ শরিফুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধিত অতিথি ছিলেন কাহালু-নন্দীগ্রাম(বগুড়া-৪) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র সংস্থার উপদেষ্টা শাহ মাসুদ হাসান রনজু।
বিশেষ ও সংবর্ধিত অতিথিরা হলেন, জনাব ড. মোস্তফা ফয়সাল পারভেজ, মহাসচিব, ইফসু.ও বিশিষ্ট সমাজসেবক (কাহালু-নন্দীগ্রাম এলাকা)। মোঃ জাহিদ হাসান রাসেল, প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, ফাতেমা ফাউন্ডেশন ও এফএফ ক্লাব, শরীফবাড়ি,ঘাটাইল,টাঙ্গাইল।জনাব,নূর মোহাম্মদ বাঁধন,ক্রীড়া সম্পাদক(অত্র সংঘ)।সদস্য জনাব মোঃ ওহাব আলী এবং সমাজকর্মী ও সাংবাদিক জনাব মোঃ রাছেল হোসাইন।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় এ বছরও সংগঠনটি এমন মহৎ উদ্যোগ গ্রহণ করে। দিনব্যাপী আয়োজনে স্থানীয় ক্রীড়াবিদ,সংস্কৃতিকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে অতিথিবৃন্দকে সঙ্গে নিয়ে সংগঠনের নিজস্ব অফিসঘরের ভিত্তিপ্রস্তর স্থাপনে যাওয়া হয়,যা এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
এ সময় কাহালু প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ,অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ সোহেলসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদেরকে সম্মাননা ক্রেস্ট, ফুল ও মানপত্র প্রদান করা হয়।সন্ধ্যায় বগুড়ার অবিরাম শিল্পীগোষ্ঠীর পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।