নড়াইলে দশ বছরের কিশোরীকে ধর্ষণে লম্পটকে গণধোলাইয়ের শিকার

Date: 2026-03-26
news-banner

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলে ১০ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে।তাকে আশঙ্কাজনক অবস্থায় নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার(২৫ মার্চ)দুপুরে নড়াগাতী থানার উত্তর মহাজন গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। 

ধর্ষণের ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী লম্পট আসাদকে(৪৮)গণধোলাই দিয়ে পুলিশের নিকট সোপর্দ করেছে। 

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আব্দুর রহিম গণমাধ্যমকর্মীদের জানান,দুপুরে মেয়েটির বাবা-মা বাড়ি ছিল না।এ সুযোগে প্রতিবেশি ৪ সন্তানের জনক আসাদ মেয়েটির ঘরে ঢুকে মুখ চেপে ধরে ধর্ষণ করে।এক পর্যায়ে মেয়েটি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে লম্পট আসাদকে ধরে গণপিটুনি দিয়ে বেঁধে রাখে। 

পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।গণপিটুনিতে আহত আসাদকে  কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এদিকে ঘটনার শিকার অসুস্থ কিশোরীকে সন্ধ্যার কিছু সময় আগে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নড়াগাতী থানার ওসি।

Leave Your Comments

Trending News