২০ টাকায় দরিদ্র শিক্ষার্থীদের পাঠদান করবে আলো সেচ্ছাসেবী সংগঠন

Date: 2026-03-24
news-banner

রিপোর্টারঃ সাইফুল হাসান কাশিয়ানী(গোপালগঞ্জ)  প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে আলোস্বেচ্ছাসেবী সংগঠনের অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ মার্চ) বিকালে উপজেলার মহেশপুর ইউনিয়ন এর বাঘিয়া সংগঠনের অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। 

আলো স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সুকান্ত শিকদারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগিয়া আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম শেখ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক ইবাদুল রানা,বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সবুজ মোল্লা, টুংগীপাড়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর জুনিয়র ইন্সট্রাক্টর সংগঠনের  উপদেষ্টা অরুপ মিত্র, লিটন কুমার তন্ময়।

বক্তরা বলেন তরুণরা স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে নিজেদের শুধু গড়ে তুলছে না, সমাজকেও পথ দেখাচ্ছে, আলোর মতো আলো স্বেচ্ছাসেবী সংগঠন অসহায় মানুষের পাশে দাঁড়াবে বলে আশা ব্যক্ত করেন।

আলো স্বেচ্ছাসেবী সংগঠনের কোষাধ্যক্ষ প্রসংজিৎ মজুমদার ও সাংগঠনিক সম্পাদক দীপ্ত বিশ্বাস এর সঞ্চালনায় এ সময় সংগঠনটি সকল সদস্য  উপস্থিত ছিলেন।

উল্লেখ্যঃ শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি করা,দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো,রক্তদান, বৃক্ষরোপণ ও মানবিক কার্যক্রম পরিচালনা করা,দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান,পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক মুক্ত উদ্যোগ গ্রহন, পরিচ্ছন্নতা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কাজ করা,নারী ও শিশু অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা,সমাজের ইতিবাচক ও মানবকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ ও আয়োজন করা,দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক কোচিং, কম্পিউটার ও অন্যান্য দক্ষতা বৃদ্ধি কার্যক্রম আয়োজন,স্বাস্থ্য, পরিবেশ, নারীর অধিকার, শিশু সুরক্ষা এবং সামাজিক ন্যায্যতা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি আয়োজন,সমাজে ইতিবাচক প্রভাব বিস্তারের জন্য স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করাই 
আলো স্বেচ্ছাসেবী সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য

Leave Your Comments

Trending News