বিশেষ প্রতিনিধিঃ এস এম শাহ আলম
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার অস্থায়ী প্রেসক্লাবে ২৩ মার্চ সোমবার বিকাল ৩ঃ৩০ মিনিটে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) ও কাজির হাট থানা প্রেস ক্লাবের উদ্যোগে গণমাধ্যম ও সাংবাদিকতার মৌলিক ধারণা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিরহাট থানা প্রেসক্লাবের সভাপতি এস এম শাহ আলম।
সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রাসেল কবির,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন(আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ সজিব খান, বাকি আল্লাহ খান, মোঃ শাহেদ আলী, সৌরভ, মোশারেফ হোসেন, রিয়া মনি, তামিম হোসেন সজীব, সহ সকল সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সভাপতি এস এম শাহ আলম শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের দিক-নির্দেশনা মূলক পরামর্শ দেন। এবং বিভিন্ন রকমের প্রশিক্ষণ দেন প্রধান প্রশিক্ষক এস এম জহিরুল ইসলাম। উপস্থিত সাংবাদকরা প্রধান অতিথির কাছে বিভিন্ন রকমের প্রশ্ন করেন।
প্রধান অতিথি প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সাংবাদিকদেরকে ভবিষ্যতে অগ্রগামী হওয়ার পরামর্শ দেন।সর্বশেষ প্রধান অতিথি প্রশিক্ষণ কর্মশালা শেষ করে।সাংবাদিকদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করেন। বিকেল পাঁচটায় বক্তব্যর মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষনা করেন।