রাজধানীর খিলগাঁও থানাধীন এলাকায় অভিযান চালিয়ে পিস্তলসহ দুইজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Date: 2026-03-22
news-banner

রিপোর্টঃ- ক্রাইম রিপোর্টার 


রাজধানীর খিলগাঁও থানাধীন এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ প্রাইভেটকারের দুই আরোহীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রবিবার (২২ মার্চ)গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।এ সময় একটি সন্দেহজনক প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।পরে গাড়িতে থাকা দুই আরোহীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে,তারা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে।

পুলিশ জানায়,উদ্ধারকৃত অস্ত্রটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

এ ঘটনায় সংশ্লিষ্ট চক্রের অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Leave Your Comments

Trending News